এস.এস.ডি কি ?

অনেকের মনে প্রশ্ন এস.এস.ডি কি খায় না মাথায় দেয় ? ভাই এটা খায় ও না মাথায় ও দেয় না। এটা হোল এক প্রকার স্টোরেজ ডিভাইস। কিছুটা হার্ড ডিস্ক এর মতই। তবে হার্ড ডিস্ক এ স্পিনিং ডিস্ক থাকে কিন্তু এস.এস.ডি তে থাকে মেমোরি চিপ। অর্থাৎ যেই মেমোরি চিপ আমরা মোবাইল এ ব্যবহার করি যেটাকে আমরা মেমোরি কার্ড বলে জানি। তবে এস.এস.ডি মেমোরি কার্ড থেকে অনেক উন্নত। এবং এর রিড-রাইট করার ক্ষমতা অনেক বেশি। এবং এস.এস.ডি অনেক পাওয়ারফুল।


এস.এস.ডি কেন ব্যবহার করবেন ?


আপনার মনে আবার প্রশ্ন জাগতে পারে যে আপনি ত হার্ড ডিস্ক ব্যবহার করতেছেন তাহলে আবার এস.এস.ডি কেন দরকার ?যদি আপনি ভিডিও এডিটিং এর কাজ করেন তাহলে আপনার অনেক গতি সম্পন্ন স্টোরেজ ড্রাইভ দরকার। তবে যারা ভিডিও এডিট করেন না তাদের ও এস.এস.ডি দরকারি। কারন আমরা বেশিরভাগ মানুষই কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করি বা গেম খেলি। এই ইন্টারনেট ব্যবহার আর গেম খেলার সময় যদি আপনার স্টোরেজ ড্রাইভ বেশি গতিসম্পন্ন হয় তাহলে আপনার গেমপ্লে হবে আরও স্মুথ। আর আপনার ওয়েব পেজ গুল তারাতারি লোড নিবে।
স্পিড
তবে যারা এস এস ডি-SSD কেনেন, তার ৯৫% ই কেনেন অন্য একটা কারনে। স্পিড। এস এস ডি সাধারন হার্ডড্রাইভ এর চেয়ে দ্বিগুন এর চেয়েও বেশী ফাষ্ট। আসুন দেখি এস এস ডি এবং হার্ডড্রাইভ

এর স্পিডে পার্থক্য দেখি।


ব্যান্ডউইথ স্পিড
ল্যাপটপ হার্ডড্রাইভ — ১২৫ মেগাবাইট/সেকেন্ড
ডেক্সটপ হার্ডড্রাইভ — ২০০ মেগাবাইট/সেকেন্ড
এস এস ডি ( SSD ) — ৫০০ মেগাবাইট/সেকেন্ড

ইনপুট/আউটপুট পারফর্মেন্স


ল্যাপটপ হার্ডড্রাইভ — ১০০
ডেক্সটপ হার্ডড্রাইভ — ৩০০
এস এস ডি ( SSD ) — ১ লক্ষ
প্রতি সেকেন্ড কি পরিমান ইনপুট / আউটপুট নেওয়া হয়, সেটার পরিমান যতো বেশি, ততো ভালো।
রেসপন্স টাইম
ল্যাপটপ হার্ডড্রাইভ — ১২ মিলিসেকেন্ড
ডেক্সটপ হার্ডড্রাইভ — ৬ মিলিসেকেন্ড
এস এস ডি ( SSD ) — ০.৫ মিলিসেকেন্ড
প্রতিটা ইনপুট আউটপুট এর জন্য ডিভাইস এর কন্ট্রোলার রেসপন্স করতে কতো সময় লাগে। যতো কম, ততো ভালো।
আপনার গেম ইন্সটল থেকে শুরু করে ফাইল কপি, ভাইরাস স্ক্যান কিংবা ফাইল ডিলিট করতে হার্ডড্রাইভ এর চেয়ে এস এস ডি কমপক্ষে ১৬০% বেশি ফাষ্ট কাজ করে। ক্ষেত্র বিশেষে ৪৬০% বেশি পারফর্মেন্সও দেয়।
এস এস ডি — SSD’র আরও কিছু গুরুত্বপূর্ন ভালো দিক হলো,
ভেতরে কোন মেকানিক্যাল পার্টস নেই, তাই কোন শব্দও হয়না। সেই তুলনায় হার্ডড্রাইভ এ ভালোই শব্দ হয়।
অনেক কম পাওয়ার খরচ করে।
হার্ডড্রাইভ এর তুলনায় গরম হয় কম।
ওজনে হার্ডড্রাইভের অর্ধেক।
সাইজেও তাই।
বোঝা যাচ্ছে, এস এস ডি’র সুবিধে অনেক। এস এস ডি কাদের জন্য সবচেয়ে সুবিধে জনক হতে পারে?
গেমার — গেম ইন্সটল ও লোড হতে সময় কম নেবে।
গ্রাফিক্স ডিজাইনার — অনেক ফাষ্ট ফাইল কনভার্ট, সেভ এবং ওপেন করা যাবে।
প্রোগ্রামার — কোড এডিটর এবং আই ডি ই গুলো সব এস এস ডি থেকে রান করলে অনেক ফাষ্ট কাজ করবে। সার্ভার এস এস ডি তে থাকলে রেসপন্স অনেক ফাষ্ট হবে।
সাউন্ড ইঞ্জিনিয়ার — ভারী অডিও সফটওয়্যার এবং ফাইল এর ক্ষেত্রে অনেক কাজে আসবে।
ভিডিও এডিটর — এখানেও একই অবস্থা।
এর মানে এই নয় যে এস এস ডি — SSD সাধারন ব্যবহারকারীদের জন্য নয়। সাধারন ব্যবহারকারীদের ক্ষেত্রে অনেক ফাষ্ট অপারেটিং সিষ্টেম লোড হওয়াটা অনেক কাজের একটা ব্যাপার।

Amazon Buy